জীবন সন্ধ্যায়
*অরুণ ঘোষ*
*************
পশ্চিম দিগন্তে দিনমণির শেষ কিরণছটা
যেন নিজের জীবনের হুবহু প্রতিচ্ছবি।
একটা আলো আঁধারির আবছায়া
স্নিগ্ধ শীতল গুরুগম্ভীর প্রকৃতির মুখ।
মনের কোনে উঁকি দেয় নানা প্রশ্ন আর সংশয়
কোথায় চলেছি, কোথায় বা যাব,
এ চলার শেষ কোথায়?
ভাবনাগুলো যখন জীবন তরীকে নাড়া দিচ্ছে।
নবীন বাবুর তখন শ্রুবণশক্তি ক্ষীণ, দৃষ্টিশক্তি ঝাপসা।
দাঁতগুলো অনেক নেই, মাথার চুলগুলো দুধ-সাদা।
শরীরে যৌবনের সে বিক্রম কোথায় উধাও।
জীবনী শক্তি শূন্যের কোটায়।
ইচ্ছাশক্তি একেবারেই ধিমিয়ে পড়েছে।
বাড়ীর ছাদ থেকে বিস্তৃত সবুজ প্রান্তর চোখে পড়ে¡
একটা অসীম অনন্তের পিছনে ছুটছে মন,
কি যেন একটা খুঁজে পেতে চাইছে, বোধহয় একটা অবলম্বন
ভিতর থেকে তখন কে যেন বলে উঠল – –
বাছা অনেক দেরি হয়ে গেছে।
তবুও হাল ছেড়ো না।
সমুখপানে এগিয়ে চলো
একদিন পরশমণির খোঁজ পাবেই পাবে।
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
অমর প্রেম: স্বার্থহীন বন্ধনের এক মানবিক উপাখ্যান মানবজীবনের সবচেয়ে গভীর ও পবিত্র অনুভূতির নাম প্রেম। এই প্রেম কখনো রোমান্টিক সম্পর্কের…
কবি ফরিদ হোসেন হৃদয় এর "মিলে মিশে ঈদ করব" কবিতায় হাতটা বড় মিষ্টি, কবি প্রমান করলেন। আমি আগেই বলি, আমি…
শ্যামল মণ্ডল রচিত "ছেলের চিঠি" কবিতার পর্যালোচনা পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা আলোচনা কাল : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ◆ ১.…
শংকর হালদার শৈলবালা রচিত “পণ্যের হাটে ঈশ্বর" কবিতার পর্যালোচনা পর্যালোচনায় : ভাষাবিদ অপরাজেয় আলোচনা কাল : ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ◆…