ছায়া মাটি হতে….
✍️দেবাশীষ সরকার✍️
আকাশের নির্জন ছায়ায় রেখে দাও আমায়
ছড়িয়ে দিও কিছু তারা আঁধার পুঞ্জীভূত
পাঁজরের বাঁ দিক ঘেঁষে।
দ্রাঘিমা ছুঁয়ে আর হলোনা ফেরা ,
শব্দের গায়ে লেগে থাকা তোমার প্রতিশ্রুতি গুলো
খুলে নিও এক এক করে।
যদি পারো এক মুঠো মেঘের ভাঁজে জমিয়ে রেখো
সোঁদা মাটির গন্ধ মাখা কিছু হিজলের ছায়া।
জীবাশ্বের সন্ধিক্ষণে শেষ অধিকারে হয়তো বা
চেয়ে নেবো……… ছায়া মাটি হতে।
আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দাদাভাই
বাংলাদেশের লেখক, গবেষক, অধ্যাপক, কালাচাঁদ মৃত্যুর জীবন ও তাঁর আবিষ্কৃত গন কবিতা তৈরির ধারা মানব সভ্যতাক নতুন পথে এগিয়ে নিয়ে…
আমার রচিত কবিতা প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই।
"ঝড় এলেও ভাঙবে না", এই বহু অভিজ্ঞতার গদ্যে কবি, লেখক ও ইঞ্জিনিয়ার শ্যামল মন্ডল খুব টানটান করে নানা অভিজ্ঞতার গল্প…
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।