অসহায়
কলমে:নূপুর দাস
*””””””””””*
অসহায় আমি বড়ই
দূষিত সৌন্দর্যে যৌবনে
লুপ্তপ্রায় সব গরিমা
পেয়েছি অকাল বন্ধনে।
বক্ষে দুঃখ যন্ত্রণার পাহাড়
গতি হয়েছে রুদ্ধ
চরিত্রে কালিমা লিপ্ত
চলছে মনের যুদ্ধ ।
চুরি হচ্ছে সবুজের প্রাণশক্তি
নষ্ট হল সুমধুর সংগীত
মুছে দিয়েছো অস্তিত্ব
দেখছি অশুভ ইঙ্গিত।
রুদ্ধ করেছে গতিধারা
ঢেলে দিয়েছো বিষ
লোলুপ দৃষ্টিতে হয়েছি বলি
সইছি অহর্নিশ ।
নষ্ট হয়েছে বস্তুতন্ত্র
ফেলে দিয়েছে বিপন্নতায়
দূষণের ফলে নিশ্চিত পতন
পড়েছি অমানবিকতায়।
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
অমর প্রেম: স্বার্থহীন বন্ধনের এক মানবিক উপাখ্যান মানবজীবনের সবচেয়ে গভীর ও পবিত্র অনুভূতির নাম প্রেম। এই প্রেম কখনো রোমান্টিক সম্পর্কের…
কবি ফরিদ হোসেন হৃদয় এর "মিলে মিশে ঈদ করব" কবিতায় হাতটা বড় মিষ্টি, কবি প্রমান করলেন। আমি আগেই বলি, আমি…
শ্যামল মণ্ডল রচিত "ছেলের চিঠি" কবিতার পর্যালোচনা পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা আলোচনা কাল : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ◆ ১.…
শংকর হালদার শৈলবালা রচিত “পণ্যের হাটে ঈশ্বর" কবিতার পর্যালোচনা পর্যালোচনায় : ভাষাবিদ অপরাজেয় আলোচনা কাল : ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ◆…