অচেনা আষাঢ়
তীর্থ মণ্ডল
বর্তমানে আষাঢ়ে
গরম পড়ে ধাঁষাড়ে
পুকুর নদী খালে
মাটির ফাটল ধরে।
কৃষি ক্ষেত্রের জমি
সবুজ হারিয়ে মরে
গরিব চাষীর দল
লাঙ্গল ছেড়ে দৌড়ে।
কাট ফাটা এই আষাঢ়ে
মাথা চাপড়ায় চাষারে
বর্ষা নেইযে সারাবেলা
শুধুই তপ্ত রোদের খেলা।
অতীতের এই আষাঢ়ে
সবুজে সবুজে ভরতো
নদী খাল বিল গুলোতে
বক বালি হাঁস চড়তো।
মাঝি আনন্দে খেয়া বেয়ে
পাড়ি দিত এপারে ওপারে,
ধীবরেরা জালে কত সব মাছ
আনতো ধরে বারে বারে।
কোথায় যে সব হারিয়ে গেল
মিষ্টি মুখর দিনগুলো,
অচেনা এই আষাঢ় যেন
সুখগুলো সব নিংড়ালো।
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
অমর প্রেম: স্বার্থহীন বন্ধনের এক মানবিক উপাখ্যান মানবজীবনের সবচেয়ে গভীর ও পবিত্র অনুভূতির নাম প্রেম। এই প্রেম কখনো রোমান্টিক সম্পর্কের…
কবি ফরিদ হোসেন হৃদয় এর "মিলে মিশে ঈদ করব" কবিতায় হাতটা বড় মিষ্টি, কবি প্রমান করলেন। আমি আগেই বলি, আমি…
শ্যামল মণ্ডল রচিত "ছেলের চিঠি" কবিতার পর্যালোচনা পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা আলোচনা কাল : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ◆ ১.…
শংকর হালদার শৈলবালা রচিত “পণ্যের হাটে ঈশ্বর" কবিতার পর্যালোচনা পর্যালোচনায় : ভাষাবিদ অপরাজেয় আলোচনা কাল : ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ◆…