অচিন দেশ✓ অবিনাশ চন্দ্র মণ্ডল

Spread the love

#অচিন দেশ#
অবিনাশ চন্দ্র মণ্ডল
ঢাকা,বাংলাদেশ।

IMG 20260329 WA0001
——————————-
এক যে ছিল অচিন দেশ
ভুবন জুড়ে খ্যাত
আসতো সেথায় ভিন রাজারা
ইচ্ছা খুশি মতো।

সেই দেশটি চলছিল বেশ
বাঁধা বিঘ্ন ছাড়া
স্বার্থন্বেষী সবাই মিলে
দেশকে দিল নাড়া।

এমন জোরে নাড়া দিল
বাঁচার উপায় নাই
জান বাঁচাতে ভাগলো কেহ
কেহ পারে নাই।

আসলো যখন নতুন রাজা
হামবড়া এক ভাব
আপন পকেট ভরলো সবে
মব হলো সয়লাব।

বিচারধারা পড়ল ভেঙে
আইন আদালতে
ধুকধুকানি সবখানে দেশ
চললো কোন মতে।

চোরের স্বাক্ষী মাতাল হলে
বিচার যেমন হয়
তেমনি করে চললো রে দেশ
দেখার কেহ নাই।

রাজা উজির পালিয়ে তাই
কারো রক্ষা নাই
সবার মাঝে দেখা দিলো
আতঙ্ক আর ভয়।

দেশের এমন পরিস্থিতি
চাইলোনা কেউ আর
সবাই মিলে করলো গঠন
নতুন এক সরকার।।

———————-

তাং ২৫/০৪/২০২৬

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp