Digital Literature
মুক্তির খোঁজ
কবিতা সামন্ত
মুক্তির খোঁজে সূর্যটা রোজ বিকেলে
আত্মহত্যা করার চেষ্টা করে
নদীর বুকে ডুব দিয়ে।
আঁধারে হারিয়ে যায় বিষন্ন মনে।
বিফল হয়ে আবার ফিরে আসে ঠিক রোজ সকালে
যেন কেউ তাকে বেঁধে রেখেছে গোঠে
গোরুর খুঁটোর মতো দড়ি দিয়ে।
পালাবার উপাই তার নেই।।
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা