কবিতা : বন্ধু
কবি : শ্যামল মন্ডল
ইচ্ছে ডানায় ভাসছি বলেই
লিখছি বসে কবিতা,
মন চলেছে দুর দেশেতে
মন চলেছে দুর দেশেতে
দিচ্ছে মধুর বারতা।
বন্ধু বিহীন জীবন গহীন
বন্ধু বিহীন জীবন গহীন
তাইতো ছিলাম অধীনে,
আজকে আবার বন্ধু পেতে
আজকে আবার বন্ধু পেতে
ফিরেই গেলাম যৌবনে।
ঘুরছি একা দিক-বিদিকে
ঘুরছি একা দিক-বিদিকে
বন্ধু কোথায় পাই যে ,
যেদিক তাকাই শূন্য সেদিক
যেদিক তাকাই শূন্য সেদিক
বন্ধু কোথাও নাই যে।
স্বার্থ নিয়ে চলছে সবাই
স্বার্থ নিয়ে চলছে সবাই
ঝগড়া লড়াই হায় রে ,
শূন্য মনের তাপ গগনে
শূন্য মনের তাপ গগনে
শুকিয়ে সব’ই যায় রে।
সবাই দেখি বন্ধু খোঁজে
সবাই দেখি বন্ধু খোঁজে
বন্ধু নিয়েই জল্পনা,
কবি লেখেন কবিতা আর
কবি লেখেন কবিতা আর
করছি আমি কল্পনা ।।

খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…
The dol festival of Nabadwip, a column by Shyamal Mondal is an wonderful english writing. We as readers need his…
অমর প্রেম: স্বার্থহীন বন্ধনের এক মানবিক উপাখ্যান মানবজীবনের সবচেয়ে গভীর ও পবিত্র অনুভূতির নাম প্রেম। এই প্রেম কখনো রোমান্টিক সম্পর্কের…
কবি ফরিদ হোসেন হৃদয় এর "মিলে মিশে ঈদ করব" কবিতায় হাতটা বড় মিষ্টি, কবি প্রমান করলেন। আমি আগেই বলি, আমি…