কবি গৌতম রাজোয়ার

Spread the love

 

কবি গৌতম রাজোয়ার 
********************
মুক্ত মন চড়ুই
91a82 img 20190927 wa0000
 
মনের পোষা চড়ুই,
ছটফটে সে বড়ই।
পোষ মানালে,
পোষ মানে সে।
ঘুরবে মনের আশেপাশে।
কিন্তু যদি শাসন করে,
পুরবে খাঁচায় গায়ের জোরে।
শূন্য খাঁচা রইবে পড়ে,
মানবে না সে শাসন।
পারলে দিয়ে দানা পানি,
আদর দিয়ে কাছে টানি,
বুকেই টেনে নিও।
ভালোবাসার নীল আকাশে,
উড়তে সুযোগ দিও।
রঙিন প্রেমের সাত-রঙা হার,
ছড়াবে তার রূপের বাহার,
মেলবে ডানা তবে।
মন আকাশে সন্ধ্যা এলে,
তোমার বাসায় দিন কাটালে,
নীড় খুঁজে ঠিক পাবে।

—————————–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রম্যরচনা: বাংলায় ✓ অরবিন্দ সরকার

Ridendick Mitro

কবিতা ঃ নবাব মুর্শিদকুলি খাঁ ও নবাব আলীবর্দী খাঁ ঋদেনদিক মিত্রো ( ভারত )

নদীর বয়স বাড়ে না ✓শুভ্রনীল ধর নীল-ই 

চিরন্তন অনুসন্ধান! ✍️কনককান্তি মজুমদার