✍️তপন কুমার তপু✍️
কোন এক হেমন্তের সন্ধ্যায় পৃথিবীর সুখগুলো জীবন সুন্দরে এসে,
বলল ভালোবেসে তুমিও কি আমার মতই চলে যাবে দূরে,,
রৌদ্রমাখা তপ্ত -অবেলায় আমিও ভালোবাসি এই পৃথিবীরে।
জীবনের সবটুকু বয়স শেষে যাবো ভালোবেসে ।।
#। # এইতো শৈশব-কৈশোর-যৌবন পৌঢ় শেষে আমি হব শেষ,
শুরু ও শেষের প্রচলিত প্রেম নিয়ে ঘর বাঁধা জগতে আমার,,
আমারও শেষের পথে- অস্তাচলে ডুবে যাবে কিরণ আবার।
ধান শীষ বেয়ে বেয়ে কুয়াশারা মাটিতে মিশে যায় যেমন অবশেষ ।।
#। #। #
মুকুলিত প্রাণ -পরিপক্ক যৌবন- শুরু ও শেষ হতে হতে,
এমনই রাত দিন আসে আর যায় প্রজন্মের মতো বারবার ,,
প্রথমা স্বপ্নের আলো যেমন নিভে যায় হারায় স্বপ্ন তার।
শুরু গুলো শেষ হয় এ জীবন হারিয়ে যায় মুক্ত শূন্যতাতে।।

Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…