screenshot 20210408 235704 300x293 1

ছড়া: এমন দিনেই ✓ বিশ্বনাথ সাহা

Spread the love

এমন দিনেই

বিশ্বনাথ সাহা

 

বৃষ্টি পরে পুকুর ভরে

শ্রাবণ জলে গ্রাম শহরে

ঝিরি ঝিরি যখন ঝরে

হালকা হাওয়াই পাতা নড়ে।

 

মেঘ জমে যায় মেঘের পরে

চেয়ে দেখি আপন ঘরে

কখনও বা মুষলধারে

এমন দিনেই মনে পড়ে

বন্ধু তোমায় আপন করে।

 

সারা দিনই বাদল ঝরে

অবিরত এক নাগারে

রাস্তা ঘাটে জল জমে যায়

দিনের বেলায় আঁধার ঘনায়।

 

শ্রাবণ জলেই চাষ লেগে যায়

চাষী ভাইরা খুব খুশী তাই

শ্রাবণের বর্ষায় ধান চাষ হয়

বছরের খাদ্য তাতেই সঞ্চয়।

 

শ্রাবণ বৃষ্টি বড়ই মিষ্টি

মিঠা জলেই আসল সৃষ্টি

খিচুড়িও ভালোই জমে

মাছ ভাজা ও আলুর দমে।

 

© বিশ্বনাথ সাহা

৫ শ্রাবণ ১৪৩৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp
Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/kabyapot/public_html/wp-includes/functions.php on line 5493