Picsart 26 04 03 15 29 48 449

অন্তরঙ্গ যাপন ✓প্রহ্লাদ ভৌমিক ।

Spread the love

অন্তরঙ্গ যাপন ।

। প্রহ্লাদ ভৌমিক ।

 

আমার সমস্ত ভালোলাগার পর যে টুকু মন্দ লাগার

তার তিন ভাগ স্থল ও এক ভাগ স্থল

আর তার খানিকটা সুদূর…

 

যাপন মুহূর্তগুলো গভীর গোপন থেকে

ওঠে আসে যখন একান্ত মুখোমুখি

আমার ভালোলাগাগুলো দিয়ে স্বপ্ন আঁকি

আর মনখারাপগুলো নিয়ে রেখে আসি জলে

 

ফিরে এসেও দেখি স্থলের অতলেও রয়েছে সেই জল

“অসম্ভব গভীর ও নিরঙ্কুশ”….

 

সেই জল ‘নদীর ভাষায় কথা বলে’ সারাক্ষণ

 

আর যে খানিকটা সুদূর সেখানে গল্প ও গানে

জমিয়ে রাখি জীবনের যত ধ্বনিময় স্মৃতি

ও অপার অনন্ত সৃষ্টির সঞ্চয় ;

 

যা আমাকে ঋদ্ধ করে, মুগ্ধ করে তীব্র ও ভীষণ

 

আমি হাসি,কান্না ও স্বপ্ন যাপন করতে করতে

আর অক্ষর বানাতে বানাতে অসম্ভব গভীর

ও গম্ভীর হয়ে উঠি নিজেই নিজের ভেতর

অজান্তেই পরিপূর্ণ হয়ে ওঠে অন্তরঙ্গ যাপন ।

—————–

লেখক পরিচিতিঃ

Picsart 26 04 03 15 29 48 449

নাম: প্রহ্লাদ ভৌমিক
নিবাস: ঘুঘুমারী, কোচবিহার
প্রহ্লাদ ভৌমিক বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি ও সাহিত্যিক। তাঁর জন্ম ১৯৪৮ সালে। তিনি বাংলায় সাম্মানিক স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং রাষ্ট্রীয় পরিবহণ দপ্তরের একজন উচ্চপদস্থ করণিক হিসেবে কর্মজীবন শেষে অবসর গ্রহণ করেছেন।
১৯৭০-এর দশক থেকে তিনি সাহিত্যচর্চা ও কাব্যচর্চায় সক্রিয়। তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয় কলেজ ম্যাগাজিনে। পরবর্তীকালে তিনি হাতে লেখা সাহিত্যপত্রিকা বৈতালিক ও কঙ্কাল সম্পাদনা করেন। এছাড়া মুদ্রিত পত্রিকা যেমন লুব্ধক, উত্তর ভূমিকা ও সরীসৃপ সহ বহু সাহিত্য পত্র-পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে।
তাঁর রচিত কবিতার সংখ্যা দুই সহস্রাধিক। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ধুলো মাটির অক্ষর এবং জীবনের বর্ণমালা। জেলার বিভিন্ন পত্রিকা, রাজ্যের দৈনিক পত্রিকা এবং অসংখ্য লিটল ম্যাগাজিনে তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হয়েছে।
পুরস্কার ও সম্মাননা:
তিনি ২৭টিরও অধিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য—
কোচবিহার ত্রিবৃত্ত পত্রিকার ‘আধুনিক সাহিত্য পুরস্কার’
সাহিত্য পত্র নবলিপি প্রদত্ত ‘গৌরী সাহা স্মৃতি পুরস্কার’
মেঘলা আকাশ পত্রিকা সম্মাননা
শব্দ দ্যূত সাহিত্য পুরস্কার
পাতাবাহার ‘নক্ষত্র সম্মাননা’
মনের মানুষ সাহিত্য পরিবার সম্মাননা
প্রাঙ্গণ সাহিত্য রত্ন পুরস্কার
বিশ্ব দর্পণ সাহিত্য পত্রিকার লেখক-কবি স্বীকৃতি সম্মাননা
যশ সাহিত্য পরিবার কর্তৃক ‘কবি গুরু’ সম্মাননা
পারিজাত সাহিত্য পত্রিকার কবি স্বীকৃতি সম্মাননা
পথের দাবী সাহিত্য পত্রিকার লেখক-কবি স্বীকৃতি সম্মাননা
বাঙালি লেখক সংসদ কর্তৃক ‘কবি কণ্ঠ লুইপা’ স্মৃতি পুরস্কার (২০২৬)
লক্ষ্য প্রদীপ সাহিত্য সম্মাননা (২০২৬)
কবি প্রহ্লাদ ভৌমিকের বিশ্বাস— “কবির জীবনই কবিতা, আর কবিতাই জীবন।” তাঁর মতে, কবিতা লেখা মানেই বেঁচে থাকা, আর কবিতা লিখতে না পারাটাই কবির কাছে প্রকৃত মৃত্যু। এই বিশ্বাস থেকেই তিনি প্রতিদিন নিয়মিত কবিতা রচনা করে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রম্যরচনা: বাংলায় ✓ অরবিন্দ সরকার

Ridendick Mitro

কবিতা ঃ নবাব মুর্শিদকুলি খাঁ ও নবাব আলীবর্দী খাঁ ঋদেনদিক মিত্রো ( ভারত )

নদীর বয়স বাড়ে না ✓শুভ্রনীল ধর নীল-ই 

চিরন্তন অনুসন্ধান! ✍️কনককান্তি মজুমদার