IMG 20260225 064212

চলো বাঁচি ✓ বিশ্বজিত মুখার্জ্জী

Spread the love

চলো বাঁচি

বিশ্বজিত মুখার্জ্জী

IMG 20260225 064212
Oplus_16908288

সম্মান নিয়ে আপস করি না সম্মানে আমি বাঁচি..
দোষ গুনে ভরা জীবনের পথ তাতেও চালায় কাঁচি।

কাঁচি দিয়ে শুধু বাদ দেওয়া না গড়েছি নিজেরটাকে….
আমার আমিও কোমল হৃদয়ে পদ্ম ফোঁটায় পাঁকে।

পাঁক ঘেঁটে ঘেটে পদ্ম কাঁটায় সুবাস হারাও যদি..
চিন্তা ভাবনা ঠিক রেখে দিও স্রোতহীন মনোনদী।

বেড় করে দিও শব্দের স্রোত ঘটনা প্রবাহ বলে…
রাতের গভীরে চোখ মিলে দেখো পদ্ম ফুটেছে জলে।

পদ্ম প্রেমই ভিক্ষা চেয়েছি হারিয়ে ফেলেছি সব..
নিষ্প্রাণ দেহে আঁকড়ে ধরেছি মেকি সব উৎসব।

উৎসব শেষে ফাঁকা ফাঁকা সেই তৃষ্ণা মনন ঘরে..
মরতে পারি না মরনের ভয়ে মরে আছি চির তরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রম্যরচনা: বাংলায় ✓ অরবিন্দ সরকার

Ridendick Mitro

কবিতা ঃ নবাব মুর্শিদকুলি খাঁ ও নবাব আলীবর্দী খাঁ ঋদেনদিক মিত্রো ( ভারত )

নদীর বয়স বাড়ে না ✓শুভ্রনীল ধর নীল-ই 

চিরন্তন অনুসন্ধান! ✍️কনককান্তি মজুমদার