FB IMG 1771179191205

মিলেমিশে ঈদ করব ✓ ফরিদ হোসেন হৃদয়

Spread the love

মিলেমিশে ঈদ করব

ফরিদ হোসেন হৃদয়

FB IMG 1771179191205

মিলেমিশে ঈদ করব
সিয়াম হলে শেষ
সাজবো সবাই নতুন সাজে
থাকবে খুশির রেশ।
বন্ধু-বান্ধব , পাড়া পড়শী
আরো যারা আছে
ঈদের দিনে হাসি মুখে
ডাকবো তাদের কাছে।
নতুন জামা নাইরে যাদের
এই না ঈদের দিনে
সাধ্য মতো আমরা তাদের
জামা দিবো কিনে।
বাড়ি এনে মিষ্টি দিবো
করবো আলিঙ্গন
ফুটবে হাসি সবার মুখে
জানি রে তখন।

1 Comment

  1. কবি ফরিদ হোসেন হৃদয় এর “মিলে মিশে ঈদ করব” কবিতায় হাতটা বড় মিষ্টি, কবি প্রমান করলেন। আমি আগেই বলি, আমি মানুষ হিসেবে নিরামিষভোজী অভ্যেসে বিশ্বাসী। সেটা আলাদা। আর কবি এখানে সেটা নিয়ে কোনো নির্দিষ্ট ভাবনায় না ঢুকে, মুক্ত কন্ঠে মানবিক অভ্যেসের সহযোগী হত চেয়েছেন ও অন্যদেরকেও করাতে চেয়েছেন। এটা আমরা সবাই করি। কিন্তু, কবির কৃতিত্ব হল, এত অল্প পরিসরে একটা বিরাট ভাবনাকে এতটা অল্প আয়তনে তুলে ধরা। আমি এমনটা পারলেও ধন্য মনে করতাম। আর একদম নিখুঁত মাপা বাক্য, ছন্দ গতি ও অন্তমিল ও সাবলিলতা। পড়তে মিষ্টি স্বাদ লাগে। কানের সমর্থনই আসল ছন্দ।

    এই নরম প্রকৃতির মিষ্টি লেখাও দরকারি। তবে, সৃষ্টির প্রয়োজনে কবি বিভিন্ন রকম কঠিন কবিতা লিখুন, সেটা আলাদা, কিন্তু সেই সাথে এমন সরল কবিতাও পাঠকের মাঝে আদর পায়।

    তবে, প্রাসঙ্গিক স্থানগুলিতে coma (,)নেই। এগুলি দরকার। ভালো লেখার সাথে সব রকম পাংচুয়েশন জরুরি। নইলে বাক্যের অর্থ বদলে যায়। ছব্দের গতিও চটে। খুব মনস্ত্বত্ব এটা।

    পাঠক হিসেবেই আমার মতামত।
    ভারত থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রম্যরচনা: বাংলায় ✓ অরবিন্দ সরকার

Ridendick Mitro

কবিতা ঃ নবাব মুর্শিদকুলি খাঁ ও নবাব আলীবর্দী খাঁ ঋদেনদিক মিত্রো ( ভারত )

নদীর বয়স বাড়ে না ✓শুভ্রনীল ধর নীল-ই 

চিরন্তন অনুসন্ধান! ✍️কনককান্তি মজুমদার