পত্রনর 
অনিন্দ্য পাল
=======
প্রেম অস্ত গেছে যে তুলসী তলায়
তার মাথার উপর আছে সুমহান নীল
সন্ধ্যা এলে আসে নক্ষত্রের চিঠি
অন্ধকার মুড়ি দিয়ে হাসে, সবুজ অখিল
তারপর সে আসে, পাতার হৃদয়
ঝরে পড়া সময়ের ইতিহাস লেখে
হলুদ রেখায়
অনন্ত প্রশ্ন নিয়ে জাগে অবাক জীবন
নিঃশব্দে শূন্যের ভাষা শেখায় …
============================
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…