IMG 20220527 WA0119

কবিতা: মানুষ দূরবর্তী মেঘ – কবি : গোলাম রসুল

Spread the love

মানুষ দূরবর্তী মেঘ

গোলাম রসুল

এত একা যে গায়ে পরে থাকা পোশাকগুলো ধূসর হয়ে গেছে
বৈচিত্র্যহীন একঘেয়ে নৈঃশব্দ্য
এর চেয়ে চোখ বন্ধ করে শোনো কোথাও বৃষ্টি হচ্ছে
নক্ষত্রদের মেঘ থেকে কোথাও বৃষ্টি পড়ছে
ওই বৃষ্টিতে ভিজি
গুনে নিই নক্ষত্রদের গাণিতিক সময়
তারপর আমাদের সকল প্রার্থনা নৌকার মতো নামিয়ে দেবো ওই বৃষ্টির জলে
আর নৌকার পালগুলো পাখিদের সঙ্গে উড়বে দূরের কোনো বৃষ্টিহীন শহরের ওপরে
ঈশ্বরের ভাষা বোঝার জন্য আকাশে ভেসে বেড়ানো প্রজ্ঞাপূর্ণ আমাদের অনুভূতি যেন হয় ওই নৌকার পালগুলো

মানুষ দূরবর্তী মেঘ
সাক্ষী স্বরূপ গম্বুজ
আগেকার আকাশের ফিসফিস শব্দ
পাহাড়ের পিছনে মরা রহস্য
বিপন্ন জলের ওপরে চাঁদ উঠছে গোল পাত্রে

এসো আমরা আবেগ ঘন মূহূর্তের নিচে গিয়ে দাঁড়াই
যখন অদ্ভুত রকম কোনো কিছু উড়ে যাচ্ছে আমাদের মাথার ওপর দিয়ে
———————————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp
Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/kabyapot/public_html/wp-includes/functions.php on line 5493