“””বিষন্নতা””
কামাল হোসেন হালদার
********************
মরীচিকাময় মচকানো কলেবর,
মাতে যে দ্বি-মুখী ভাবনার দোলাচলে ।
আনন্দ বিষন্নতার যুগলবন্দিতে
বিরজিত ধ্বনি অন্তরে গাথে কবর ।
মরণ ইচ্ছা আর বাঁচবার উদ্বেগে,
উভয় সংকটে বাঘ- কুমিরের সম ,
অনিদ্রার চিন্তন আর ব্যাকুল হিয়া
অহি-নকুল সম বিবাদে যে সবেগে ।
আসন্ন বিপদ আর জাগ্রত বিবেক,
ভাবনার অন্তরায় মেতেছে ক্রন্দনে
আকাশ কুসুম যত মিছে মতলব ,
আর নীলাম্বর মাঝে আধফালি চাঁদ
ঘুমন্ত স্বপ্ন মাঝে উন্মুক্ত হাহাকার
নরকবাসের ভীতিতে আজও বেঁচে ।
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা