IMG 20260329 WA0001

নিয়তির রূপান্তর ✓ অবিনাশ চন্দ্র মণ্ডল

Spread the love

🌹নিয়তির রুপান্তর 🌹

IMG 20260329 WA0001
অবিনাশ চন্দ্র মণ্ডল
উত্তরা মডেল টাউন, ঢাকা,বাংলাদেশ।
—————————————

উত্তম গুণধী সদা তত্ত্ববোধি নাথ
ভ্রান্ততত্ত্বাধারে ক্ষনে হন কুপোকাত।
ভগ্নমনে রুগ্ন দেহতে নিত্য বসতি
হুতাশন জ্বালিয়ে ত্বরা করে পলতি।
মুগ্ধ মনে মধুকর সংগ্রহে মধু
না করে বিচার আকার বর্ণ অসাধু।
আপনের নিন্দাকভু মানেনা সুজনে
অপমানিত হন যৌক্তিক আবরণে।

হাহুতাশ হুতাশীর নিত্য অভিমান
ছিন্ন বস্ত্র পরিত্যাগে নব পরিধান।
এই খেলা খেলিতেছে যত অধিপতি
সর্বাংশে ঐশ্বর্যশালী রাখে নিয়তি।
যামিনী যতেক থাকে ঘুম প্রজাপতি
রুপান্তরিত হয় দিয়ে আত্ম আহুতি।

 

✍️ কবি-পরিচিতি

নাম: অবিনাশ চন্দ্র মণ্ডল

জন্ম: ১২ জানুয়ারি ১৯৭৮

জন্মস্থান: গ্রাম ও ডাক – কাদাকাটি, থানা – আশাশুনি, জেলা – সাতক্ষীরা, বাংলাদেশ

পিতা: কালীদাশ মন্ডল (প্রয়াত স্কুল শিক্ষক)

মাতা: আশালতা দেবী (প্রয়াত গৃহিনী)

🎓 শিক্ষাজীবন

তিনি ১৯৯৩ সালে নিজ গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠান কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন।

১৯৯৫ সালে পাটকেলঘাটা হারুন অর রশিদ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়ও প্রথম বিভাগে উত্তীর্ণ হন।

পরবর্তীতে ১৯৯৮ সালে সরকারি ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতক এবং ১৯৯৯ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

💼 কর্মজীবন

২০০০ সালে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের একটি ডেভেলপমেন্ট প্রকল্পে গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন।

প্রকল্প শেষে ২০০৮ সালে কিশোরগঞ্জ জেলার শিল্পপতি জহুরুল ইসলাম প্রতিষ্ঠিত আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন।

পরবর্তীতে ২০১০ সালে ঢাকার উত্তরা মডেল টাউনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে যোগদান করে বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

✍️ সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড

ছাত্রজীবন থেকেই তাঁর লেখালেখির প্রতি গভীর অনুরাগ। কলেজ ম্যাগাজিনে কবিতা লিখে প্রথম পুরস্কার লাভের মধ্য দিয়ে সাহিত্যজগতে আত্মপ্রকাশ।

খুলনার স্থানীয় পত্রিকা এবং জাতীয় দৈনিকের সাহিত্য পাতায় নিয়মিত লেখালেখি করেছেন।

১৯৯৭ সালে তিনি “ত্রিপদী সাহিত্য সংসদ” প্রতিষ্ঠা করেন, যা তাঁর সাহিত্যচর্চার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

২০১৫ সালে বুলবুল ললিত কলা একাডেমী থেকে রবীন্দ্র সংগীতের উপর চার বছরের কোর্স সম্পন্ন করেন।

বর্তমানে শিক্ষকতার পাশাপাশি তিনি লেখালেখি, সংগীত চর্চা এবং সুরারোপে নিয়মিত সময় ব্যয় করছেন।

👨‍👩‍👧 পারিবারিক জীবন

স্ত্রী: সুচিত্রা মন্ডল (সহকারী শিক্ষক)

কন্যা: শ্রীতমা দেবী (মাইলস্টোন কলেজে সপ্তম শ্রেণীর ছাত্রী)

✅ সংক্ষিপ্ত মন্তব্য:

তিনি একাধারে শিক্ষক, কবি, সংগীতশিল্পী ও সংস্কৃতিমনা ব্যক্তি—যিনি শিক্ষা ও সৃষ্টিশীলতার সমন্বয়ে একটি পরিপূর্ণ জীবন গড়ে তুলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *