কবি রোকেয়া ইসলাম এর দুটি কবিতা

বসন্ত বাতাসে
চুপচাপ সকাল ভেসে আসে বাতাসে,
পাখির গান, মাটির ঘ্রাণ, ফুলের স্পর্শে।
বসন্ত এসেছে নরম আলোয় ভরা,
গাছেরা গল্প বলে,
পাতায় ছায়ায় লুকানো হাসি।
সোনালি আলোয় ঝলমলে সবুজ ঘাস,
মাটিতে শিশিরে মূর্ত সোনালি রোদ।
ফুলের পাপড়িতে গন্ধের বিলাস
মৌমাছির উড়ান নরম বাতাসে মিলিয়ে গেছে, পৃথিবী হাসছে বসন্তের সঙ্গে।
থমকে গেছে সময়,
চোখে, মনে, হৃদয়ে এক আনন্দের স্পর্শ।
বসন্তের আলোয় ভেসে যায় প্রতিটি ক্ষণ,
প্রকৃতি কথা বলে, মানুষের সঙ্গে
ঋতুর সৌন্দর্য আঁকড়ে ধরে
বসন্ত বিলাসী মন।
**************************
বসন্তের ডাকনাম বিরহ
পলাশের আগুনে জ্বলে উঠে রাঙা সকাল,
সবুজ ডালে ডাকে কোকিল ্
তবু শূন্য লাগে এই ধুসর বিকাল।
শিমুলের রঙে ভাসে না বলা কথা,
মৃদু হাওয়ায় জেগে থাকে মিহি সেতার
তার নাম নিয়ে শতফুল ফুটে,
সদররাস্তার আলোয় আসে নতুন দিন,
শব্দের ভেতর জমে থাকে
মায়াবি সন্ধ্যার দীর্ঘ ঋণ।
ফাগুনের দহন রোদে পুড়ে যায়
স্মৃতির খসড়া কাগজ,
শুধু সে আসেনি বলে
বিপুল বিরহে নিরবে ঝরে একা।
ধুপ গন্ধে কেউ তো জানে
কোকিলের কন্ঠে মূর্ত হয়ে ওঠে
ফুলেল বসন্ত পসরা…..
ধন্যবাদ মহাশয়
শ্যামল মণ্ডল রচিত "লোহার ভিতর দিয়ে হাঁটা" (১ম পর্ব) গল্পের পর্যালোচনা ◆ পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা ◆ আলোচনা কাল…
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
গল্পটি প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।
কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ