এস পি এস শুভ
মোঃ এসপিএস শুভ (বাংলাদেশ)
জন্ম: ৭ নভেম্বর ২০০৪
জন্মস্থান: পাথরাইল গ্রাম, চৌহালী, সিরাজগঞ্জ, বাংলাদেশ।
মোঃ এসপিএস শুভ ২০০৪ সালের ৭ নভেম্বর বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার পাথরাইল গ্রামে এক সম্ভ্রান্ত মণ্ডল পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ আব্দুস সালাম মণ্ডল, মাতা রুবিয়া খাতুন এবং পিতামহ তারা মণ্ডল। চার ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়।
ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তাঁর গভীর অনুরাগ। ছোট-বড় ছড়া, কবিতা ও ছোটগল্প রচনার মধ্য দিয়ে তাঁর সাহিত্যচর্চার হাতেখড়ি হয়। অষ্টম শ্রেণিতে অধ্যয়নকালে তাঁর প্রথম কবিতা ‘আমার মন’ পুষ্পকলি সাহিত্য ম্যাগাজিনে প্রকাশিত হয়।
তাঁর প্রকাশিত ও অংশগ্রহণকৃত যৌথ কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য—‘অমর একুশের কবিতা সংকলন-১’, ‘অভিযাত্রী’, ‘সাহিত্যের সোনালী কাব্য’, ‘আলো আঁধারের কাব্য’, ‘রূপসী বাংলাদেশ’, ‘তোমাকে হয়নি বলা’ এবং ‘পাহাড়ের কান্না’।
এ ছাড়াও তিনি বিভিন্ন সাহিত্য ম্যাগাজিন, মাসিক ও সাপ্তাহিক পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখি করে চলেছেন।
সাহিত্যই তাঁর ভালোবাসা, সাহিত্যই তাঁর সাধনা। লেখালেখির মধ্য দিয়েই তিনি নিজের অনুভূতি, চিন্তা ও স্বপ্নকে প্রকাশ করতে ভালোবাসেন। তাঁর একান্ত ইচ্ছা, জীবনের শেষ দিন পর্যন্ত সাহিত্যকে আঁকড়ে ধরে বেঁচে থাকা এবং বাংলা সাহিত্যের অঙ্গনে নিজের লেখনীর মাধ্যমে স্বতন্ত্র পরিচয় গড়ে তোলা।
এস পি এস শুভ-এর প্রকাশিত লেখা