গভীর অসুখ
✍️সুব্রত ঘোষ✍️
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
অদ্ভুত আঁধারের পরিবাহে ডুবন্ত
জীবনের সাকিন-শুধু
জীবন্ত লাশ ঘোরে আনাচে কানাচে
ব্যর্থ হৃদয়ের উন্মেষে।
চাপানউতোর আর বহুমুখছবি
উলুখাগড়ার প্রাণ যায়,
বর্ণপরিচয়ে মুখ লুকায়
বিবেক বুদ্ধি বন্ধক রাখা
বোধকারবারী দল!
‘গভীর অসুখ ‘ সারাবার
দায় নেই কারো;
ঈশ্বর দূত নরকে আক্রান্ত
সময়ের হাতে ।
আর দগদগে ঘা নিয়ে
পুঁজ,রক্তে মাখামাখি
দুরন্ত সরল জীবন;
অস্থিরতার বিষবাষ্পে
ছোঁয়াচে অসহিষ্ণুতায়।
অদ্ভুত আঁধারের পরিবাহে ডুবন্ত
জীবনের সাকিন-শুধু
জীবন্ত লাশ ঘোরে আনাচে কানাচে
ব্যর্থ হৃদয়ের উন্মেষে।
চাপানউতোর আর বহুমুখছবি
উলুখাগড়ার প্রাণ যায়,
বর্ণপরিচয়ে মুখ লুকায়
বিবেক বুদ্ধি বন্ধক রাখা
বোধকারবারী দল!
‘গভীর অসুখ ‘ সারাবার
দায় নেই কারো;
ঈশ্বর দূত নরকে আক্রান্ত
সময়ের হাতে ।
আর দগদগে ঘা নিয়ে
পুঁজ,রক্তে মাখামাখি
দুরন্ত সরল জীবন;
অস্থিরতার বিষবাষ্পে
ছোঁয়াচে অসহিষ্ণুতায়।
———–***———–

আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]