আঁখি ভরে জলে
✍️কবিতা সামন্ত✍️
পৃথিবীর বুকে শুধুই হাহাকার,
তাই বন্যা হয়ে আঁখি ভরে জলে তার। শান্তি আবার ফিরিবে কবে?
জীবনের অস্তিত্ব স্বাভাবিক হবে।
এতো চারিদিকে মৃত্যুর বাজছে ঘণ্টা,
মনের কোটোরে বারে বারেই জাগে শঙ্কা।
হৃদয়ে অন্তঃস্থলে পাইনা খুঁজে থল,
চারিদিকে শুধুই দেখি কান্নার জল। শশ্মান ঘাটে বসে কতো সধবা,
শাঁখা ভেঙে দিয়ে তাকে পরিয়ে দিলো থান সাদা।
আদৌ জানতে পারলনা শেষ যাত্রায়,
প্রিয়ার নামের সাজ খুলে সাজলো বিধবায়।
আঁখির কোণে শুধুই রেখে গেলো জল,
তার দোষটা কোথায় ছিলো কে বলবে বল।
আমার এ মন একটা কথা জানতে চায়,
বলো তবে কার দোষে কে সাজা পায়!

আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দাদাভাই
বাংলাদেশের লেখক, গবেষক, অধ্যাপক, কালাচাঁদ মৃত্যুর জীবন ও তাঁর আবিষ্কৃত গন কবিতা তৈরির ধারা মানব সভ্যতাক নতুন পথে এগিয়ে নিয়ে…
আমার রচিত কবিতা প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই।
"ঝড় এলেও ভাঙবে না", এই বহু অভিজ্ঞতার গদ্যে কবি, লেখক ও ইঞ্জিনিয়ার শ্যামল মন্ডল খুব টানটান করে নানা অভিজ্ঞতার গল্প…
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।